অনলাইন ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে তারা বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, রাস লাফফান শিল্পাঞ্চলে লাগা আগুন নেভাতে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।
যদিও ইরানের এ হামলায় বহু ক্ষয়ক্ষতির খবর মিললেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
