ছবির ক্যাপশন: জানাযার নামাজ আদায় করছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
তোফায়েল হোসেন মজুমদারঃ কুমিল্লার নাঙ্গলকোটে বন্ধুদের সাথে সাঁতার কেটে ডাকাতিয়া নদীতে তরিয়ে গিয়ে প্রাণ হারানো কলেজ শিক্ষার্থীমোহাম্মদ শিহাবের নামাজে জানাযায় অংশ গ্রহণ করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
শনিবার বাদ যোহর মৌকারা ইউনিয়নের নারান্দিয়া গ্রামের নিজ বাড়ীতে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ওই জানাযায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া শিহাবের জানাযায় সবার উদ্দেশ্যে বলেন, "আপনারা আপনাদের সন্তানদের ছোটবেলা থেকেই অন্যান্য শিক্ষার সাথে সাঁতার শিখান"। সাঁতার জানলে মানুষ বেঁচে থাকবে তা না। মানুষ মরণশীল! তবে শিহাবের অকাল মৃত্যু আমাদের জন্য একটি শিক্ষা। আল্লাহ শিহাবকে জান্নাতবাসী করুক, আমীন।

এরআগে, এই ঘটনার খবর পেয়ে কুমিল্লা-১০ আসনের সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া শিহাবের বাড়িতে তার পিতার সাথে দেখা করেন, পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নিহত শিহাব নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল হক শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে কলেজ ছাত্র শিহাবের নিখোঁজ হওয়ার খবর পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিহাবকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। চাঁদপুরের ডুবুরি টিম মোহাম্মদ আলীর নেতৃত্বে বিকেল থেকে চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়। শনিবার ভোর সাড়ে ৫ টায় পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করি। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ডাকাতিয়া নদীর নারানদিয়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ডুবন্ত অবস্থা শিহাবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।