ছবির ক্যাপশন:
বারী উদ্দিন আহমেদ বাবরঃ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। আহত ও নিহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এনিয়ে একদিনে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় রতনপুর এলাকায় শাহ আলী সুপার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, নিহত এবং আহতদের উদ্ধার ও পরিচয় জানতে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টীম কাজ করছে। প্রাথমিক ভাবে জানা গেছে অটোরিকশাটি উল্টোপথে চলছিল। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে সকালে মোটর সাইকেল ও বাসের সংঘর্ষে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়ায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। এনিয়ে পৃথক দুই দুর্ঘটনায় ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।