ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লাকসামে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ২ নারীর মৃত্যু!

সৈয়দ হাসান ওমর
নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
সাইফুল ইসলাম, লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেইট এলাকায় সড়কের পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিস্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যার ইফতারের পূর্ব সময়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মরহুম মোবারক হোসেন ওরুপে মুব্বা মিয়ার স্ত্রী মোসা:- জাহানারা বেগম (৬৫), অপরজন নিহত জাহানারার বড় বোন একই উপজেলার গাজিমুড়া চাড়াবাড়ীর মরহুম আবুল খায়ের এর স্ত্রী মোসা: আনোয়ারা বেগম (৭০)। 

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরো বলেন, দূর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের ১০-১৫ মিনিট পূর্বে রাস্তার পশ্চিম পার্শ্ব  থেকে পূর্ব পার্শ্বে পারাপার হওয়ার সময় নোয়াখালী গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৯০০৭) তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই নারী।
 
দূর্ঘটনার পরপরই স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করার জন্য লাকসাম থানা পুলিশ ও লালমাই হাইওয়ে থানায়খেবর দেন।তবে স্থানীয় কিছু লোক হট্টগোল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

নিউজটি পোস্ট করেছেন : সৈয়দ হাসান ওমর

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

×
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
News Image

লাকসামে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ২ নারীর মৃত্যু!

বিস্তারিত কমেন্টে...