ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিচয়ের কারনে কেউ যেন অধিকার বঞ্চিত না হয়

সৈয়দ হাসান ওমর
নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
ছবির ক্যাপশন: মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখছেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবির ক্যাপশন: মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখছেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

যারা গরীব তাদের কোন দল নেই। তাই গরিব মানুষের ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। তিনি যে রাজনৈতিক দলের সমর্থকই হোন না কেন, রাজনৈতিক পরিচয়ের কারণে যেন কোনো গরিব মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন।সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। উন্নয়ন সরকারি সেবার সুফল সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সমানভাবে পৌঁছে দিতে হবে। সততা, মানবিকতা দায়িত্বশীলতার সঙ্গে জনগণের হক জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

মঙ্গলবার ২ জুন নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পৌরসভা উন্নয়ন সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব তথা বলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুরুল আমিন জসিম, জাহাঙ্গীর আলম মজুমদার, আনোয়ার হোসেন মুকুল, আনোয়ার হোসেন নয়ন, গোলাম রসুল চেয়ারম্যান, কলিম উল্ল্যাহ চেয়ারম্যান, আবু সায়েম আজাদ, যুবদল নেতা মনিরুল ইসলাম, আবদুল মমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম সুজন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও কামাল হোসেন প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেন : সৈয়দ হাসান ওমর

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

×
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
News Image

রাজনৈতিক পরিচয়ের কারনে কেউ যেন অধিকার বঞ্চিত না হয়

বিস্তারিত কমেন্টে...