ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে গলায় খাবার আটকে প্রাণ গেল হাজতির

ত্বোহা হাসান স্বাধীন
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহিত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহিত

অনলাইন ডেস্ক: বাগেরহাট জেলা কারাগারে গলায় খাবার আটকে চাঁনচাঁ মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালের খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত চাঁনচাঁ মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, ‘কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’

বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল বলেন, ‘এদিন সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বি ষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃতমৃ ঘোষণা করেন। 

তার মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর্তৃ ও মোরেলগঞ্জ থানায় জানানো হয়েছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’ 


নিউজটি পোস্ট করেছেন : ত্বোহা হাসান স্বাধীন

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

×
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
News Image

কারাগারে গলায় খাবার আটকে প্রাণ গেল হাজতির

বিস্তারিত কমেন্টে...