ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিজ ঘরেই ঝুলছিলো মা-মেয়ে

সৈয়দ হাসান ওমর
নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
ছবির ক্যাপশন: উৎসুক জনতার ভিড় ছবির ক্যাপশন: উৎসুক জনতার ভিড়

কুমিল্লা প্রতিনিধঃ কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( মার্চ) বিকেল সাড়ে ৪টায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোসাঁজ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাঁকোসাঁজ গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারে স্ত্রী ফারহানা আক্তার (৩৩) তার মেয়ে ফাছিহা () ধারণা করা হচ্ছে, সাত বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন ফারহানা।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মেয়ে এক ছেলে সন্তানের জননী ফারহানা আক্তার। বাবা মুজাহিদের সঙ্গে ঢাকায় থাকেন ছেলে। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। 

রবিবার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে শাশুড়ি বাড়ি ফিরে ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাহির থেকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের মানুষজন ডাকেন তিনি।

তাদের প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, ‘জানালা ভেঙে ঘরের একটি কক্ষের ভেতরে একটি কক্ষে শিশু ফাছিহার এবং অন্যকক্ষে মা ফারহানার ঝুলন্ত মরদেহ দেখি। পরে থানায় খবর দিই।তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছেন মা।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শকর্শ  (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা মেয়ের মরদেহ। তাদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

তবে নিহত ফারহানার স্বজনরা জানিয়েছে ফারহানা অনেকটা মানসিক বিকারগ্রস্থ। ধারনা করছি তিনি মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : সৈয়দ হাসান ওমর

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

×
রবিবার, ১ মার্চ, ২০২৬
News Image

নিজ ঘরেই ঝুলছিলো মা-মেয়ে

বিস্তারিত কমেন্টে...