ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ছবির ক্যাপশন: কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি (সংগৃহীত ছবি) ছবির ক্যাপশন: কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা, বহু ক্ষয়ক্ষতি (সংগৃহীত ছবি)

অনলাইন ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে তারা বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, রাস লাফফান শিল্পাঞ্চলে লাগা আগুন নেভাতে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

যদিও ইরানের এ হামলায় বহু ক্ষয়ক্ষতির খবর মিললেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে কাতার বলেছিল- লাস রাফফানের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে দেশটি জানিয়েছে, ওই শিল্পাঞ্চলে আগুন লেগেছে। যা নিয়ন্ত্রণে কাজ চলছে।

সূত্র: আল-জাজিরা


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ